রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে কৌশলে তুলে নিয়ে এ হামলা চালানো হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
শুক্রবার দিবাগত রাতে হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পৌর এলাকার উত্তর পালরদী গ্রামের বাসিন্দা লিটন বেপারী জানিয়েছেন, সন্ধ্যায় তিনি গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকানে বসা ছিলেন। এসময় যুবদল ও ছাত্রদলের ১০/১৫ জন ব্যক্তি এসে কৌশলে তাকে দোকান থেকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করে ফেলে রেখে যায়।
সাবেক কাউন্সিলর লিটন বেপারীর আরও জানিয়েছেন, আওয়ামী লীগ সমর্থক হয়েও কেন এখনও গৌরনদীতে রয়েছি এই বলেই হামলাকারীরা আমাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে।
তবে হামলার সাথে ছাত্র কিংবা যুবদলের কেউ জড়িত নেই জানিয়ে গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রুবেল গোমস্তা জানিয়েছেন, কেবা কারা এ হামলা চালিয়েছে তা আমাদের জানা নেই। ব্যক্তিগত কোন কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে বলেও তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments