নজরুল ইসলাম, তালা,সাতক্ষীরা :সাতক্ষীরা তালায় বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক রাসেল বাদশা (২২) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৬)।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল থেকে তালা উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকে উপজেলার মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে প্রেমিক রাসেল বাদশা বাড়ীতে এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। সেই সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানো চেষ্টা করেও ব্যার্থ হয়েছে।
প্রেমিকা বলেন, প্রায় এক বছর আগে থেকেই রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার দুই মাসের সন্তান আমার গর্ভে । আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে বিয়ে করছে না । আমার দাবি বিয়ের বিষয়টির সুরাহা করতে হবে। তা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।
এ বিষয়ে মাগুরা ইউনিয়নের ইউপি সদস্য মইনুল ইসলাম জানান, আমার ছেলে যদি দোষী হয় তা হলে তাদের বিয়ের ব্যবস্থা করবো।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বিষয়টি আমার জানা নেই তবে অভিযোগ পেলে ব্যাবস্থ নেওয়া হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments