ডেস্ক রিপোর্ট: দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৬৫ জন, ডিএসসিসিতে ৫৬ জন এবং খুলনা বিভাগে ৪৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে ২৬ জন ও সিলেটে ৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৯০ জন এবং মৃত্যু ৫০ জন। চলতি জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮৬ জন, যা এ বছরের সর্বোচ্চ। চলতি সপ্তাহে (W30) এখন পর্যন্ত আক্রান্ত ২ হাজার ৫০ জন এবং মৃত্যু ১০ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছর বয়সী তরুণদের আক্রান্তের হার সবচেয়ে বেশি।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে। সেখানে চ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়নি কারো।২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোব ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। শুক্রবার (২৩ অক্টোবর) স্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম আক্রান্তে ৩ জন এবং নিশ্চিত হাম আক্রান্তে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে ...
সব মন্তব্য
No Comments