কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলায় পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ অক্টোবর) সকালে ভোলা জেলা অতিরিক্ত জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তারিক হোসেন খন্দকার আল-আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ৩১ জুলাই বিদ্যূৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ভোলা জেলা বিএনপির কার্যালয় সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এসময় পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও চিকিৎসাধীন অবস্থায় জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলম নিহত হন। ওই সংঘর্ষে পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
ওই ঘটনায় পর পুলিশের উপর হামলার অভিযোগে পুলিশ বাদি হয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনসহ বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় খন্দকার আল-আমিন রোববার(১৬ অক্টোবর) আদালত হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।।
বিষয়টি জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আল আমিনের আইনজীবী ও ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম বাসেদ নিশ্চিত করেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments