আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের দুই দিনের মাথায় স্থানীয় দুগমুশ গোত্রের সদস্যের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে হামাসের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৭ জন নিহত হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) সংবাদমাধ্যমে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির জর্ডান হাসপাতালের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হামাস পরিচারিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নগরীর ভেতরে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেলে। তাদের গ্রেফতারের সময় উভয় পক্ষ তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে। এসময় সশস্ত্র গোষ্ঠীর গামলায় নিরাপত্তা বাহিনীর আটজন সদস্য নিহত হন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য ও হামাসের আটজন যোদ্ধা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দক্ষিণ গাজা সিটির তেল আল-হাওয়া পাড়ায় দুগমুশ বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এমন খবর পাওয়ার পর হামাসের ৩ শতাধীক যোদ্ধা সেখানে অভিযান চালাতে গেলে সংঘর্ষ ষুরু হয়।
দুই পক্ষের তীব্র গোলাগুরির মধ্যে স্থানীয় বাসিন্দার অতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। একজন বাসিন্দা বলেন, এবার মানুষ ইসরাইলি আক্রমণ থেকে পালিয়ে যাচ্ছিল না, তারা নিজস্ব লোকদের কাছ থেকে পালিয়ে যাচ্ছিল।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments