রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আসর শুরু হয়ে গভীর রাত পর্যন্ত পশ্চিম ডহরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মাহফিলে মসজিদ কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন সভাপতিত্ব করেন।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন জাতীয় পর্যায়ে একাধিক বার স্বর্ণপদক প্রাপ্ত ক্কারী ও ইসলামী সংগীত শিল্পী আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মুনয়িম খান। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা আব্দুল লতিফ মেছেরী ছাহেব,, হাফেজ মাওলানা আবু মুসা (যশোরী) ও হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান।এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। মহান আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য লাভের আশায় গভীর রাত পর্যন্ত আলোচনা,য় নবীজির রওযায় দোয়া দরূদ পাঠ,গুনাহ মাপ চেয়ে তওবা করা ও দূ-হাত তুলে অশ্রুসিক্ত মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। এ তাফসীরুল কুরআন মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন ধর্মভিরু ব্যক্তিত্ব মোঃ শাখাওয়াত হোসেন,উলামা হজ্ব গ্রুপ ও এলাকাবাসী।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments