সাভার থেকে মুহাম্মদ সাইফুল্লাহ: মাগুরায় ধর্ষিত শিশু আছিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ মঙ্গলবার সাভার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির নেতৃত্বে, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, সাভার পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফসহ শত শত মানুষের উপস্থিতিতে সারাদেশে অব্যাহত ধর্ষণের সাথে জড়িত ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। মানববন্ধনে বক্তারা ধর্ষিত শিশু আছিয়াসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। এই মানববন্ধনে তারা ঘোষণা দেন, ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের বিচার কার্যকর করতে হবে। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments