গোপালগঞ্জ প্রতিনিধি: ‘স্বাধীনতা বিরোধী শক্তি জিয়া-মুস্তাকদের উত্তরসূরি বিএনপি-জামায়াত। এরা দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। কিন্তু আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলার জনগণ তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করেছে। ভবিষ্যতে খুনি মাফিয়া দল স্বাধীন দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আগুনে পুড়িয়ে মানুষ মারার রাজনীতি চিরতরে এদেশে বন্ধ হবে। জিয়ার কুলাঙ্গার পুত্র খুনি তারেক লন্ডনে বসে সোনার বাংলায় বাসে, ট্রেনে আগুন দিয়ে মা, শিশু হত্যার যে পায়তারা চালাচ্ছে। তা দেশের জনগণ আর সহ্য করবে না। দেশের মানুষ ৭ জানুয়ারি ভোট দিয়ে নৌকার জয়ের মাধ্যমে অগ্নিসংযোগ, গণহত্যার সমুচিত জবাব দেবে। ২২ হাজারের অধিক যুদ্ধাপরাধীর দল বিএনপি-জামায়াত। তারা জনবিচ্ছিন্ন হয়ে জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। আসন্ন নির্বাচনে নৌকার জোয়ার তারা সহ্য করতে না পেরে সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছে। আওয়ামী লীগ ও স্বাধীনতাকামী বাংলার জনগণ বিএনপি-জামায়াতকে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে। জিয়া বেঁচে থাকলে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের অপরাধে তার ফাঁসি হতো। তার কুপুত্র তারেককে দেশে ফিরিয়ে এনে অগ্নিসংযোগ, গনহত্যার বিচার করা হবে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের উন্নয়ন, মানুষের ভাগ্যোন্নয়নের ধারা কোন অপশক্তি বাঁধাগ্রস্থ দেবে না বাংলার জনগণ।’
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে সরকারি এস.কে কলেজ রামদিয়া মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-২ আসনের ৮ বারের সংসদ সদস্য জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি।
কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি. এম সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন দিপু, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments