ডেস্ক রিপোর্ট: সরকারের পদত্যাগের দাবি করাকে জনগণের সাথে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু প্রতারণা করছেন বলে অভিযোগ করেছেন সাবেক ১৪ এমপি।
বুধবার সারেক এই এমপিরা এক যুক্ত বিবৃতিতে বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার দায় নিয়ে সরকারকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের যে আলটিমেটাম জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু দিয়েছেন তাদের দাবিকে স্বাগত জানিয়ে বলতে চাই, সরকারকে পদত্যাগের আলটিমেটাম দেওয়ার আগে নিজেরা পদত্যাগ করে জনতার কাতারে আসুন। অযথা চাটুকারিতা করে মানুষকে বিভ্রান্ত করবেন না।
বিবৃতিতে তারা জিএম কাদেরের উদ্দেশ্যে বলেন, সরকারের সকল সুযোগসুবিধা ভোগ করে সরকারের পদত্যাগ দাবি করে জনগণকে ভাঁওতা দিবেন না। মানুষ আপনাদের বিশ্বাস করে না। আগে নিজেরা পদত্যাগ করে জনগণকে দেখান যে, আমরা আপনাদের সাথে আছি।
বিবৃতিতে স্বাক্ষর প্রদান করেন সাবেক বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, সাবেক এমপি কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম সারোয়ার মিলন, রুস্তম আলী ফরাজি, জিয়াউল হক মৃধা, নুরুল ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী, আব্দুল গাফফার বিশ্বাস, মোক্তার হোসেন, রাহগির আল মাহি শাদ, এমএ গোফরান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এবং আবুল কাশেম সরকার।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments