মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি জেনারেল

প্রকাশ : 19 May 2026
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি জেনারেল

ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।


হাসপাতালে গিয়ে তিনি বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের নিকট দোয়া করেন।


এ সময় মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;