স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনূর রশিদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ। নির্বাচন নিয়ে টালবাহানা করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। এভাবে চলতে পারে না। পদত্যাগ নাটক বন্ধ করে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করুন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের দুর্দিনে অগ্রণী ভূমিকা পালনকারী সেনাপ্রধানকে বিতর্কিত করার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে বারবার বিতর্কিত করা হচ্ছে। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশের যেকোন প্রয়োজনে সর্বদা জনগণের পাশে থেকেছে। এই বাহিনীকে বিতর্কিত করার এই চক্রান্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে।
বিবৃতিতে জাপা মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে ক্ষমতা ধরে রাখার জন্য আজ প্রধান উপদেষ্টা পদত্যাগ নাটক শুরু করেছেন। দেশের স্বাধীনতা আজ হুমকির মুখে। রাজনৈতিক সরকার ছাড়া এরথেকে উত্তরণের বিকল্প পথ নেই। তাই অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে।
কাজী মামুন বলেন, এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশব্যাপী মব সন্ত্রাস চরম আকার ধারণ করলেও তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। সাধারণ দাবি আদায়ের জন্য মানুষকে দিনের পর দিন রাজপথে থাকতে হচ্ছে। অরাজনৈতিক সরকার দিয়ে একটি দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। উপদেষ্টাদের শিশুসুলভ কথাবার্তায় রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার কায়েম করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
সব মন্তব্য
No Comments