স্টাফ রিপোর্টার: দ্বিতীয় দিনের মতো চলছে এবি পার্টির গণইফতার কার্যক্রম। হাফেজ মোহাম্মদ শেখ আশরাফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণইফতার কার্যক্রম শুরু হয়।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার এর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন এর সঞ্চালনায় আজকের গণইফতারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া ।
তিনি এবি পার্টির গণ ইফতারকে অসাধারণ কর্মসূচি অ্যাখ্যা দিয়ে বলেন, গতানুগতিক রাজনৈতিক দলগুলো থেকে এবি পার্টি ব্যতিক্রমী রাজনীতি করছে । হাজারো মানুষের ইফতার আয়োজন করা অনেক কঠিন কাজ কিন্তু এবি পার্টি সেই কঠিন কাজটি এবি পার্টি সুশৃঙ্খল ভাবে চালিয়ে যাচ্ছে। তিনি বলেন এবি পার্টি জুলাই বিপ্লবে সংগ্রামী ভূমিকা পালন করেছে গণ অভ্যুত্থানে সঠিকভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এখন সময় এসেছে গনঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে দেশ পুনর্গঠনের। সেখানেও এবি পার্টিকে অগ্রণী রাখতে হবে। তিনি বলেন, অনেকেই এখন গণঅভ্যুত্থানের কথা ভুলে যাচ্ছে, সরকারও লক্ষ্যে স্থির থাকতে পারছেনা। সেখানে জাতীয় ঐক্যমত বজায় রাখতে এবি পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গণইফতারে আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের আহবায়ক ইলিয়াস হোসেন, গাউসুল আযম শিপু, নেত্রকোনা জেলা এবি পার্টির সদস্য সচিব মাকসুদুল হাসান।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা এবিএম খালিদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক( ঢাকা) শাহজাহান ব্যাপারী, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, সফিউল বাসার, যুবপার্টির মহানগর দক্ষিণের আহবায়ক মাহমুদ আজাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক ও সহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments