ডেস্ক রিপাের্ট: নিউ ইয়র্কে নাইন ইলেভেন হিসেবে পরিচিত সন্ত্রাসী হামলার গোপন নথি প্রকাশের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নির্বাহী আদেশের মাধ্যমে বিচার বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাকে আগামী ৬ মাসের মধ্যে ওই গোপন নথি প্রকাশ করতে বলা হয়েছে।
বাইডেন বলেন, এটি ছিল আমার নির্বাচনী প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত ওই সন্ত্রাসী হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের পরিবার যে অবর্ণনীয় কষ্ট ও ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা আমরা কখনওই ভুলে যাবো না। গোপন নথি প্রকাশের জন্য বেশ চাপের মধ্যে ছিলেন বাইডেন। আর তাকে চাপ দিচ্ছিল ৯/১১ এর হামলায় নিহত ৩ হাজার জনের পরিবার।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার চালানো বিমান হামলার সঙ্গে মার্কিন মিত্র সৌদি আরবের সম্পৃক্ততা রয়েছে। ধারণা করা হয়, ওই হামলায় ব্যবহৃত বিমান ছিনতাইকারীর সঙ্গে সৌদি আরবের যোগ-সাজোশ রয়েছে।
বাইডেনের উদ্দেশে লেখা চিঠিতে ১ হাজার ৭০০ লোক স্বাক্ষর করেছেন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, আল-কায়েদার সঙ্গে যুক্ত ১৯ জন ওই হামলায় অংশ নেন। যাদের ১৫ জনই সৌদি নাগরিক। চিঠিতে বাইডেনের উদ্দেশে বলা হয়, ‘হামলার বিস্তারিত তথ্য যদি আপনি প্রকাশ না করেন, তাহলে এবারের স্মরণানুষ্ঠানে (২০ বছর পূর্তি) আপনার যোগ দেওয়ার দরকার নেই।’-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments