স্টাফ রিপোর্টার: একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ করে কাজ করতে চায় জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
তিনি বলেন, হিন্দু ভাইদের কখনোই আমরা সংখ্যালঘু বলতে চাই না। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তারা আমাদের ভাই,আমাদের বন্ধু ও আমাদের প্রতিবেশী। আমরা সকলেই বাংলাদেশী পরিবার হিসেবে তারা আমাদের পাশে থাকবে; আমরাও তাদের পাশে থেকে কাজ করব।একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
আজ সোমবার দুপুরে মিরপুর পল্লবীতে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে তিনটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে আমরা একটি সম্প্রতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,যে বাংলাদেশের জন্য এদেশের বহু মানুষ জীবন দিয়েছে ও রক্ত দিয়েছে। সেই মানুষগুলোর শহীদী যে রক্ত,সে রক্ত আমরা বৃথা যেতে দিতে পারিনা, কারন সেই শহীদী রক্তের বিনিময়ে আমরা একটা সম্প্রতি ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হিন্দু ভাইদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে এর দায়ভার বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এদেশের জনগণ জানে বিএনপি এই ধরনের অপকর্মে কখনও জড়িত ছিল না। গত ৫ আগষ্টের পরে এটা প্রমানিত যে,গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের উপরে যে মামলা হামলা ও নির্যাতন করা হয়েছে,এর সবকিছুই আওয়ামী স্বৈরাচার সরকার করেছিল।
শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে মিরপুর হিন্দু সমাজ সেবা সংঘ ও মিরপুর সার্বজনীন সরস্বতী পূজা উদযাপন কমিটির আয়োজনে মিরপুরের জান্নাত একাডেমি হাই স্কুল প্রাঙ্গন,ড. মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ ও আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত এ অনুষ্ঠানে মিরপুর হিন্দু সমাজ সেবা সংঘের সভাপতি শ্রী উত্তম কুমার দত্ত,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ ইউসুফ,মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,মোকছেদুর রহমান আবির, জান্নাত একাডেমি হাই স্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি এ্যাড আলী আশরাফ লিটন,জান্নাত একাডেমী হাই স্কুলের প্রধান শিক্ষক এটিএম দেলোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম ...
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
সব মন্তব্য
No Comments