জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় জেলা প্রশাসনের আদেশ অমান্য করে অপরিপক্ক বোম্বাই আম বেলতলা হটে নিয়ে যাওয়া পথে আটক হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে সরকারী কলেজ সংলগ্ন রাস্তার উপর থেকে আটক করা হয়। এসময় অভিযুক্ত আম ব্যবসায়ী উপজেলার গোয়ালচাতর গ্রামের দীন মোহাম্মাদের ছেলে আ: হাকিমকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ১২ক্যারেট (সাড়ে ৭মণ) অপরিপক্ক বোম্বাই আম কেমিকেল দিয়ে পাকানোর চেষ্টার অভিযোগের সতত্যা পেয়ে তা বিনিষ্ট করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস মোবাইল কোটে এ আদেশ দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা সুলতানা নিলা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা প্রোগ্রামার মোতাহার হোসেন, উপজেলা সহকারী কৃষি অফিসার সমির কুমার, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী বেনজির হোসেন সহ অন্যন্যে কর্মকর্তাবৃন্দ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments