ডেস্ক রিপোর্ট: ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার মস্কো সফরে গিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। সফররত লিজকে রুশ পররাষ্ট্রমন্ত্রী শীতল অভ্যর্থনা জানিয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
মস্কো সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন লিজ। বৈঠক শেষে লিজ ট্রাসের পাশে দাঁড়িয়ে ল্যাভরভ সাংবাদিকদের বলেন, আমি সত্যিই হতাশ।
দ্বিপাক্ষিক আলোচনাকে বোবা এবং বধির ব্যক্তির মধ্যে কথোপকথন বলে উল্লেখ করেছেন ল্যাভরভ। তাদের বিস্তারিত আলোচনা মোটেও ফলপ্রসু হয়নি বলে জানান তিনি।
ল্যাভরভ আরও বলেন, তার দল যেসব ‘তথ্য’ তুলে ধরেছেন লিজ সেসব আমলে না নিয়ে নাকচ করে দিয়েছেন।
ইউক্রেনের কাছে রুশ সেনা মোতায়েন কারো জন্য সরাসরি হুমকি নয় বলে এ সময় ল্যাভরভকে চ্যালেঞ্জ করেন লিজ।
লিজ বলেন, ইউক্রেনকে হুমকি দেওয়া ছাড়া সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করার অন্য কোনো কারণ দেখতে পাচ্ছি না। আর রাশিয়া যদি কূটনৈতিক বিষয়ে গুরুত্ব দেয়, তাহলে তাদের সেই সৈন্যদের অপসারণ করতে হবে এবং হুমকি দেওয়া থেকে বিরত থাকতে হবে।
ন্যাটো এই অঞ্চলের নিরাপত্তাকে ক্ষুণ্ন করছে বলে মস্কোর দাবি করে নাকচ করে দেন তিনি।
ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার বেলারুশে রাশিয়া এই শক্তিশালী সামরিক মহড়া শুরু করে বলে জানা গেছে।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments