রংপুর অফিস: নীলফামারীর একটি বাড়ি অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে দুই নারীসহ সাতজনকে আটক করেছে র্যাব। এসময় বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারীর পুটিহারি এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকারও ওই বাড়িটি ভোররাত থেকেই ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে র্যাবের পর্যাপ্ত সংখ্যক সদস্য অভিযানে অংশ নেয়। যুক্ত হয় এলিট ফোর্সটির বোম্ব ডিসপোজাল টিম। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরাও আশপাশে অবস্থান নেয়।
র্যাব সদর দপ্তর জানিয়েছে, রংপুর থেকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারীর ঘটনাস্থলে পৌঁছে।
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
সব মন্তব্য
No Comments