স্টাফ রিপোর্টার: গুলশানে সাবেক এমপির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহবায়ক জানে আলম অপুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) রাজধানীর ওয়ারী থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলশ (ডিবি) গ্রেফতার করে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলমানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গনতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহবায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেফতার করেছে ডিবি।
চাঁদাবাজির অভিযোগে এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহীম ইসলাম ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এরমধ্যে চার জনের রিমান্ড চলছে।
গত বুধবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক ব্রিফিংয়ে জানান, গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার আসামীদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের তথ্যেরভিত্তিতে রাজধানীর নাখালপাড়ায় রায়াদের বাসা থেকে চারটি চেক উদ্ধার করা হয়। চেক চারটি মোট দুই কোটি ২৫ লাখ টাকার।
আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে বহিস্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে তার বাড্ডার ভাড়া বাসায় (মেস) অভিযান চালিয়ে দুই লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি বাসা ভাড়ার সন্ধান পেয়েছি আমরা। বাসাটি বাড্ডা এলাকায়। শাম্মী আহমেদের বাসা থেকে রাজ্জাকরা যে ১০ লাখ টাকা চাঁদা নিয়েছিল, তার মধ্যে দুই লাখ ৯৮ হাজার টাকা বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments