রফিকুল ইসলাম সুজন: জাতিসংঘের ৮০ তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার। এটি চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাধারণ পরিষদের বৈঠক মূলত শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর । এটি চলবে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
অধিবেশনের প্রতিপাদ্য ''Better Together: 40 years and more for peace, development and human rights' রাখা হয়েছে। এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে গাজা যুদ্ধ ও ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া, ইউক্রেন-রাশিয়া সংঘাত, ইরানের পারমাণবিক কার্যক্রম, জলবায়ু পরিবর্তন, নারী অধিকার ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট।
অধিবেশনে প্রায় ১৫০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান অংশগ্রহণ করছেন। উল্লেখযােগ্য নেতাদের মধ্যে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক, যিনি ২০২৫ সালের ২ জুন সভাপতি নির্বাচিত হন।
অধিবেশনে গাজা যুদ্ধের মানবিক সংকট, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আন্তর্জাতিক প্রভাব, ইরানের পারমানবিক কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও নারী অধিকার ইস্যুতে গভীর আলোচনা হবে। তবে অর্থনৈতিক সংকট ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজনের কারণে কিছু বিষয়ে বাস্তব অগ্রগতি সীমিত হতে পারে।
জাতিসংঘের এই ৮০তম সাধারণ পরিষদ অধিবেশন বিশ্বের শান্তি, উন্নয়ন ও মানবিধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রতিশ্রুতি প্রদানের একটি মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments