স্টাফ রিপোর্টার: 'ফুলকপি' প্রতীক বরাদ্ধ দিয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (২ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন , আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাই কোর্ট বিভাগের (রিট ৬৪৩১২০২৩) এর গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির পতীক সংরক্ষণ করা হয়েছে 'ফুলকপি', নিবন্ধন নম্বর ৫৪।
এরআগে নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধ না দেওয়ায় হাই কোর্টে রিট আবেদনটি করেছিলেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম। গত ১২ ডিসেম্বর রায় ঘোষণার পর দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ২০২৩ সালের ২৫ মে তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন। হাই কোর্ট আমাদের রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ২০২৩ সালের ২৩ জুন রুল জারি করে হাই কোর্ট। শুনানি শেষে বিডিপিকে নিবন্ধন দেওয়ার পক্ষে রায় দিয়েছেন।
এরআগে ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেন বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি। কিন্তু ১০ এপ্রিল ২০২৩ সালে নির্বাচন কমিশন তাদের আবেদন না মঞ্জুর করে । নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৪ দল নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্তপূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী,ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়।
গত বছরের জুলাই-আগষ্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এবি পার্টি, গণঅধিকার পরিষদ(নূর), নাগরিক ঐক্য এবং গণসংহতা আন্দোলনের নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বিডিপি নিবন্ধন পেল; এনিয়ে এখন মোট নিবন্ধিত রাজনৈতিক দরেন সংখ্যা দাঁড়িয়েছে ৪৯টিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান ইসির নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments