স্টাফ রিপোর্টার: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত ০৭ মে থেকে ০৯ মে পর্যন্ত চলা ফার্স্ট সেল ক্যাম্পেইনে অভূতপূর্ব সাড়া পেয়েছে। তাদের রিয়েলমি সি১০০আই ডিভাইসটি এখন দেশজুড়ে পাওয়া যাচ্ছে। প্রি-বুক করা ডিভাইসগুলো সফলভাবে ডেলিভার করা হয়েছে; এখন ক্রেতারা বাংলাদেশের সব রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অথোরাইজড রিসেলার আউটলেট থেকে ডিভাইসটি সংগ্রহ করতে পারবেন।
উন্মোচনের পরপরই শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্স, আলট্রা-স্মুথ ডিসপ্লে ও স্লিম স্টাইলিশ ডিজাইনের জন্য সকলের মনোযোগ আকর্ষণ করে রিয়েলমি সি১০০আই। সি-সিরিজের সর্বশেষ এই স্মার্টফোন নিয়ে বাংলাদেশের ক্রেতারা প্রবল আগ্রহ দেখিয়েছেন, যা এটিকে এই সেগমেন্টের সবচেয়ে আলোচিত ডিভাইসে পরিণত করেছে।
‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচিত এই রিয়েলমি সি১০০আইয়ে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে তিনদিন পর্যন্ত চলতে সক্ষম। সারাদিনের কাজ ও নিরবচ্ছিন্ন বিনোদনের জন্য তৈরি এই ডিভাইসে ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং ও ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যায়। বড় ব্যাটারি হওয়ার পরও স্মার্টফোনটি মাত্র ৮.৩৮ মিলিমিটার স্লিম, যা এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ডিভাইস।
এছাড়াও, ফ্লুইড স্ক্রলিং, গেমিং ও ভিডিও ভিউইংয়ের জন্য রিয়েলমি সি১০০আইয়ে ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটিতে ৩০০% পর্যন্ত ভলিউম ও আলট্রা-ক্লিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে, যেন ব্যবহারকারী যেকোনো পরিবেশে লাউড ও ক্লিয়ার অডিও শুনতে সক্ষম হন। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিশ্চিতে ডিভাইসটিতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স, ডিউরেবল আর্মরশেল প্রোটেকশন ও ১,৬০০-এরও বেশি চার্জ সাইকেল সহ ৬ বছর পর্যন্ত ব্যাটারি লাইফস্প্যান রয়েছে।
রিয়েলমি সি১০০আই ডন পার্পল ও ডাস্ক গ্রে, দুইটি প্রাণবন্ত রঙে পাওয়া যাচ্ছে। এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য) ও ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য)।
তাহলে আর দেরি কেন! আপনার নিকটস্থ রিয়েলমি স্টোর ভিজিট করুন আর সর্বশেষ ব্যাটারি চ্যাম্পিয়ন ফোনের সাথেই থাকুন! আরও বিস্তারিত জানতে রিয়েলমির ওয়েবসাইট www.realme.com/bd ভিজিট করুন বা রিয়েলমির অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ ফলো করুন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments