স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। মানবিক দল হিসেবে এদেশের অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে দলটি। বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়। জনকল্যাণেই বিএনপির রাজনীতির মূল শক্তি ও লক্ষ্য।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং-এ ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে "মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে" পাঁচ জন ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকদের মাঝে পায়ে চালিত রিকশা ও নগদ অর্থ এবং একজন পঙ্গুকে নগদ অর্থ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ডিএনসিসির অভিযানে বেশ কিছু ব্যাটারি চালিত রিকশা গুড়িয়ে দেয়ায় পাঁচ জন ক্ষতিগ্রস্ত রিকশা চালককে একটি করে রিকশা উপহার ও নগদ অর্থ প্রদান এবং একজন অসহায় পঙ্গুকে নগদ অর্থ প্রদান করেন আমিনুল হক। এসময় তিনি বলেন, অসহায় মানুষগুলো যারা দিন এনে দিন খায়, তাদের অল্টারনেট কোনো কর্মসংস্হানের ব্যবস্হা না করে এ ধরণের অমানবিক কার্যক্রম করা ভালো দেখায়নি। প্রথমে তাদের কর্মসংস্হানের ব্যবস্হা শুরু করলেই তারা নিজেরাই আস্তে আস্তে এর থেকে সরে আসতো। তাদেরকে গুড়িয়ে দেয়ার প্রয়োজন হতো না।
আমিনুল হক বলেন, যেহেতু অটোরিকশা রাস্তায় চলাচলের জন্য বিপদজনক। সেহেতু আমরা ক্ষতিগ্রস্তদেরকে পায়ে চালিত রিকশা প্রদান ও পাশাপাশি তাদেরকে নগদ অর্থ প্রদান করলাম।
এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা আশা করবো বিএনপির প্রত্যকটি নেতাকর্মী যাতে তার নিজ নিজ এলাকার এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিক কার্যক্রম গুলো চালিয়ে যায়।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুন্দর সমাজ গড়ে তুলার জন্য ও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছেন। তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু,
মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ঢাকা মহানগর উত্তর মহিলাদলের সদস্য সচিব এডভোকেট রুনা লায়লা রুনা, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
সব মন্তব্য
No Comments