আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) একই দিনে পর্যায়ক্রমে তিনটি দেশে এ ঘােষণা দেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই পদক্ষেপ শান্তি প্রত্রিয়াকে এগিয়ে নিতে এবং দুই-রাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আশা পুনরুজ্জীবিত করবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, এটি কোনভাবেই সন্ত্রাসকে বৈধতা দেওয়া নয়, বরং দীর্ঘমেয়াদি সমাধানের পথে অগ্রসর হওয়ার সহায়ক পদক্ষেপ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজে বলেন, ফলিস্তিন যদি শাসনব্যবস্থা সংস্কার আনে, গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করে এবং সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতি পালন করে, তবে, আরও ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে এবং দূতাবাস খোলার পরিকল্পনা নেওয়া হবে।
অন্যদিকে ইসরায়েল এ সিদ্ধান্তকে তীব্র নিন্দি জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, এই স্বীকৃতি 'সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল' এবং বাস্তবে দুই-রাষ্ট্র সমাধান সম্ভব নয়।
বিশ্লেষকদেরমতে, তিনিট পশ্চিমা দেশের একসঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় পরিবর্তন। এটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নতুন আরোচনার ক্ষেত্র তৈরী করবে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments