রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় আসরের নামাজ পড়তে গিয়ে ভ্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শিশু শ্রেণির শিক্ষার্থী এমদাদুল হক (৬) নিহত হয়েছে। সে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের ইটভাটার শ্রমিক মনির হোসেনের ছেলে।
রবিবার (২৩ জানুয়ারি) বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি-দাণ্ডয়াট-বিশারকান্দি সড়কের উত্তর বাইশারী বেইলী ব্রিজের পাশের মসজিদে এমদাদ তার দাদার সাথে আসরের নামাজ পড়তে যায়। এ সময় রাস্তা পার হওয়ার সময় বেইলী ব্রিজের ঢালে দাণ্ডয়াট থেকে শিয়ালকাঠি ফেরিঘাট গামী রতনের ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে শিশু এমদাদ গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু এমদাদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments