সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার(১৮নভেম্বর) সকালে এক পক্ষ উপজেলা পরিষদ চত্তরের সামনে এ দোকানঘর নির্মাণের জন্য চেষ্টা চালালে এসময় উক্ত জমির আরেক পক্ষ দোকানঘর নির্মাণে বাধাঁ দেয়। জমির মালিকানা দাবিদার ও দোকানঘর উত্তোলনকারী মো. শহিদুল ইসলাম জানান, আমার বাবা ১৯৬৯ সনে উক্ত জমি ক্রয় করে। আমরা আমাদের সেই জমিতে দোকানঘর উত্তোলন করতেছি। আমাদের জমির পূর্বের মালিকের নামে মিউটিশন ও রেকর্ড সবই আছে।
এদিকে জমির আরেক মালিকাকানা দাবিদার মো. বাবুল মোল্যা(৪৮) জানান, ২০১৭ সনে ওই জমির মালিকের কাছ থেকে আমরা তিন ভাই ৪ শতক জমি ক্রয় করি। আমাদের নামে মিউটিউশন ও জমির হাল খাজনা সম্পূর্ন পরিশোধ করা আছে। তারপরও আমাদের ক্রয়কৃত জমিতে তারা প্রভাব দেখিয়ে দোকানঘর উত্তোলন করার চেষ্টা করছে।
উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মো. বক্কার হোসেন বলেন, আমাদের জানামতে ওই জমি নদী সিকস্তি জমির মধ্যেই পরে। তারপরও উভয় পক্ষের কাগজপত্র দেখে ও মেপে সঠিক ভাবে জমির পরিচয় নির্ধারণ করা যাবে।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম জানান, নদীপাড়ে অবৈধভাবে কেউ কোন দোকানঘর উত্তোলন করতে পারবেনা। এছারা ইতিপূর্বে নদীর পাড়ে কিভাবে দোকানঘর ও বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে সে বিষয়েও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা বলেন, এক পক্ষের অভিযোগের ভিত্তিতে ওই জায়গায় দোকানঘর নির্মাণের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এব্যাপারে সকল কাগজপত্র দেখে পরবর্তি সিন্ধান্ত নেয়া হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments