স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সবার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা জরুরি। তিনি বলেন, এক দিকে মূল্যস্ফিতির কারণে নিত্যপণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে শতাধিক পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট আরোপ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন বা সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। মানুষের জীবন ও জীবিকা নিয়ে চিন্তা করার যেনো কেউ নেই। টিসিবি’র ট্রাকের সামনে লাইন দিনে দিনে বড় হচ্ছে। এখন প্যান্ট-শার্ট পড়েও স্বল্প দামে চাল-ডাল কিনতে ঘন্টার পর ঘন্টা অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকছে। চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় অনেকেই ট্রাক থেকে পণ্য কিনতে না পেরে একবুক কষ্ট নিয়ে খালি হাতে ঘরে ফিরছে। সাধারণ মানুষের কাছে মাছ, মাংস, দুধ ও ডিম কেনা দুঃস্বপ্নের মত হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকরা সন্তান ও পরিজনের প্রত্যাশা পূরণ করতে পারছেনা। সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছে না, কিনতে পারছে না জীবনরক্ষাকারী ঔষধ। এমন বাস্তবতায় সরকারের সব চেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা।
বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমরা দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা মানুষের দুঃখ-কষ্টের কথা বলেই যাবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments