ডেস্ক রিপোর্ট: বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ শামস সুমন আর নেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজশাহীতে জন্ম নেওয়া সুমন পড়াশোনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তবে একাডেমিক পথ ছেড়ে অভিনয়ের প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি নাট্যজগতে আত্মপ্রকাশ করেন। শক্তিশালী কণ্ঠ ও স্বাভাবিক অভিনয় দক্ষতায় দ্রুতই ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জন করেন।
টেলিভিশনে সাফল্যের ধারাবাহিকতায় তিনি বড় পর্দায় কাজ শুরু করেন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’র মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। পরবর্তীতে ‘বিদ্রোহী পদ্মা’ ও ‘স্বপ্নপূরণ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকমহলে নিজের অবস্থান সুদৃঢ় করেন।
বিশেষ করে ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি।
শামস সুমনের উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ‘জোনাকির আলো’, ‘আয়না কাহিনি’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘চোখের দেখা’ এবং ‘মন জানে না মনের ঠিকানা’সহ বহু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments