মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা থানায় মোহাম্মদ সামসুদ্দীন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ ৪ মে বৃহস্পতিবার সকালে তিনি থানায় যোগদান করবেন। এর আগে তিনি রামপাল থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করনে। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মোংলা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, পুলিশ একটি সেবা মূলক বাহিনী। পুলিশের সেবা নিতে কোনো টাকা পয়সা লাগে না। সকলের সহযোগিতায় মোংলা থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে চাই। সকলে মিলেমিশে একসাথে এলাকার আইন-শূঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। দায়িত্ব পালনে সাংবাদিকদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা চেয়েছেন মোংলা থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন। উল্লেখ্য, মোহাম্মদ সামসুদ্দীন এর আগে রামপাল থানার অফিসার্স ইনচার্জ হিসেবে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দীর্ঘ প্রায় আড়াই বছর দায়িত্ব পালন করেন। সেখানে কর্মরত থাকাকালে অস্ত্র, মাদক ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতারে সফলতার স্বাক্ষর রাখেন তিনি।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments