ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী ২০২৩-২৪ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাইফুল্লাহ মাহাদী ও অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাজমুস সাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও সদ্য বিদায়ী সভাপতি আলী আরমান রকির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
কমিটিতে অন্যান্য পদপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ-সভাপতি আলী আরমান রকি ও ফুয়াদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর আল জুবায়ের তামিম, অর্থ সম্পাদক নাহিদ হাসান, দপ্তর সম্পাদক সায়েম আহমেদ, বিতর্ক ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: রাকিবুল ইসলাম রাকিব, প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু আহাম্মেদ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক আহসান হাবিব রানা, সাহিত্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, অনিন্দ্য সাহা, মুশফিকুর রহমান, হাসিবুর রহমান হাসিব এবং সোহরাব হোসেন।
জানতে চাইলে বর্তমান সভাপতি সাইফুল্লাহ মাহাদী বলেন, শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটি যাত্রার শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে চমক দেখিয়ে আসছে। আমরা পরপর দু'বার আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন এবং তার আগে রানারস আপ ছিলাম। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, বিশেষত সম্মানিত প্রভোস্ট মহোদয়, হাউস টিউটর স্যারদের পরামর্শ এবং সহযোগিতার মাধ্যমেই আমাদের এই অর্জন। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে বির্তক অঙ্গনে আমাদের কৃতিত্বের স্বাক্ষর অব্যাহত রাখতে চাই।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments