ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। আগামী ৯ ও ১০ মে গুলশানের হাতিরঝিলে অবস্থিত এলিট কনভেনশন হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী ও সামিট। ২০১৭ সাল থেকে নারী উদ্যোক্তা ও নেতৃত্ব বিকাশে কাজ করছে পাওয়ার অব শি। ২০২০ সাল থেকে নিয়মিতভাবে এই সামিট আয়োজন করে আসছে সংগঠনটি। এবারের আয়োজনের মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব’ এবং মূল স্লোগান “She Leads, She Shines”। আয়োজনটির মূল পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে জাদুব (Jadoube) এবং আইপিডিসি ফাইন্যান্স (IPDC Finance)।
দুই দিনব্যাপী এই আয়োজনে মোট ৩৩টি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক, হস্তশিল্প, লাইফস্টাইল পণ্য, হোমমেড ফুড, স্কিনকেয়ার, জুয়েলারি ও সৃজনশীল নানা পণ্য প্রদর্শিত হবে। প্রদর্শনীটি দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি এবং ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত তিনজন সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাকে বিনামূল্যে স্টল দেওয়া হচ্ছে। এছাড়া নির্বাচিত দুইজন শিক্ষার্থীকে দেশের স্বনামধন্য উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ দেওয়া হবে। ময়মনসিংহের উদ্যোক্তা তাসমিয়াকেও তার অদম্য প্রচেষ্টার জন্য একটি ফ্রি স্টল প্রদান করা হচ্ছে।
সামিটে নারী শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা, অর্থনীতি এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে একাধিক প্যানেল আলোচনা ও মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। প্রথম দিন ৯ মে সকাল ১০টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন পাওয়ার অব শি ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা স্যাবি এবং হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ এস. কে. সাইফুর রহমান। এরপর ‘Incepta Women Health Matters!!’ শীর্ষক সেশনে নারীর শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করবেন প্রফেসর ডা. সামিনা চৌধুরী, প্রফেসর ডা. কোহিনূর বেগম, প্রফেসর ডা. সালেহা বেগম চৌধুরী, প্রফেসর ডা. সাবেরা খাতুন, প্রফেসর ডা. ফারহানা দেওয়ানসহ বিশিষ্ট চিকিৎসকরা। সেশনটি মডারেট করবেন ডা. শারমিন আব্বাসি। বিকেল ৩টা ৩০ মিনিটে হবে গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান। সঞ্চালনায় থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব সুমাইয়া হোসেন। পরে ‘নারীর চোখে অর্থনীতি’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিবি রাসেল, আইবিএ অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, অর্থনীতিবিদ প্রফেসর সেলিম জাহান, মামুন রশীদ এবং ব্যারিস্টার ওমর সাদাত। দিনটি শেষ হবে ঢাকা কমিউনিটি ব্যান্ডের লাইভ পরিবেশনায়।
দ্বিতীয় দিন ১০ মে সকালে ‘মনের কথা খুলে বলুন’ শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক প্যানেলে আলোচনা করবেন প্রফেসর মেহতাব খানম, প্রফেসর ডা. ফারজানা রহমান ও ডা. সিফাত ই সাঈদ। বিকেলে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক মাস্টারক্লাস নেবেন শপআপের কো-ফাউন্ডার সিফাত সারওয়ার। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী জোবেরা রহমান লিনু, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের প্রেসিডেন্ট মাহিন খান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার এবং হাতিলের ডেপুটি ডিরেক্টর মাইশা রহমান মালিহা। সঞ্চালনায় থাকবেন শারমিন এফফাত শামস। সমাপ্তিতে আবৃত্তি করবেন ফারজানা করিম এবং সংগীত পরিবেশন করবেন শারমিন রহমান রুমা।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনে মিডিয়া ব্যক্তিত্ব, সেলিব্রিটি, নারী উদ্যোক্তা, করপোরেট প্রতিনিধি, ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং পেশাজীবীরা অংশ নেবেন। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশ নিতে কোনো ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ভেন্যু: এলিট কনভেনশন হল, হাতিরঝিল রাজউক ম্যানেজমেন্ট বিল্ডিং, হাতিরঝিল, গুলশান, ঢাকা। তারিখ: ৯ ও ১০ মে ২০২৬, শুক্র ও শনিবার। সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments