আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সঙ্গীত জগতের প্রবাদপ্রতিম শিল্পী আশা ভোঁসলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। যদিও তাঁর শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো বিবৃতি দেয়নি, তবুও পরিস্থিতি নিয়ে ভক্তমহলে উদ্বেগ তৈরি হয়েছে।
আশা ভোঁসলে ভারতীয় প্লেব্যাক সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি হিন্দি, বাংলা, মারাঠি, তামিল, গুজরাটি সহ দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ২০টিরও বেশি ভাষায় গান পরিবেশন করেছেন। সংগীত জীবনে তাঁর গাওয়া গানের সংখ্যা ১২ হাজারেরও বেশি বলে তিনি নিজেই এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন।
মাত্র অল্প বয়সেই সংগীত জগতে পা রাখা এই শিল্পী মারাঠি চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন। পরবর্তীতে তিনি বলিউডে নিজস্ব স্বকীয়তা তৈরি করেন এবং একাধিক কিংবদন্তি সুরকারের সঙ্গে কাজ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শচীন দেব বর্মণ, আর. ডি. বর্মণ, ও. পি. নায়ার, বাপ্পি লাহিড়ী এবং এ. আর. রহমান।
সংগীতে অসামান্য অবদানের জন্য আশা ভোঁসলে অসংখ্য সম্মাননা অর্জন করেছেন। তিনি সাতবার ফিল্মফেয়ার পুরস্কার জয় করেন এবং আজীবন সম্মাননাও লাভ করেন। এছাড়া ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার (২০০০) এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ (২০০৮) পান।
গান ছাড়াও অভিনয় ক্ষেত্রেও তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়। ২০১৩ সালে একটি মারাঠি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ভক্তদের নতুনভাবে চমকে দেন।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভক্ত ও সংগীতপ্রেমীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং দ্রুত সুস্থতার কামনা করছেন। চিকিৎসকদের তরফে পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছে সবাই।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments