আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক আরও ১৭১ জন মানবাধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। মোসবার (৭ অক্টোবর) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন নাগরিক ছিলেন, যারা গাজার চলমান মানবিক সংকট মোকাবেলায় ত্রাণসামগ্রী ও সহায়তা পৌঁছে দিতে নৌবহরে অংশ নিয়েছিলেন।
তবে ইসরায়েল অভিযোগ করেছে, এ ধরনের প্রচেষ্টা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে, যদিও আন্তার্জাতিক সম্প্রদায়ের অনেকেই এই উদ্যোগকে শান্তিপূর্ণ ও মানবিক বলে অভিহিত করেছেন।
ফ্লোটিলা অভিযানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মানবাধিকারকর্মীদের একটি আন্তর্জাতিক উদ্দ্যোগ, যারা অবরুদ্ধ গাজা উপত্যকায় সরাসরি ত্রাণ সরবারাহের লক্ষ্যে এ যাত্রা শুরু করেন। এই নৌবহর আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার চেষ্টা করলে ইসরায়েলি নৌবাহিনী সেটি আটকে দেয় এবং অংশগ্রহণকারীদের আটক করে।
আটকের ঘটনায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments