স্টাফ রিপোটার: মানুষের সেবায় আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে কুমিল্লার দাউদকান্দিতে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আবদুস সবুর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ক্ষমতায় আসার পর থেকে মেঘা উন্নয়ন করছে। বিএনপি সরকার যা স্বপ্নেও কল্পনা করতে পারেনি তা শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করে দেখিয়েছেন। উন্নয়নে, সংগ্রামে এবং সেবায় আওয়ামী লীগই মানুষের পাশে থাকে।
বাংলাদেশ আওয়ামী লীগই দেশের সবচেয়ে প্রাচীন ও অভিজ্ঞ দল। ১৯৫২ সালের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামনে থেকে সাহস যুগিয়েছিলেন। ১৯৫৪ এর নির্বাচন, ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন এবং ১৯৭১ সালের সংগ্রাম একমাত্র আওয়ামী লীগই দেশবাসীকে নিয়ে বাংলাদেশের পতাকা ও মানচিত্র রক্ষা করেছেন।
তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশ পুনর্নির্মাণে আওয়ামী লীগ কাজ করেছে। আওয়ামী লীগ শুধু দেশের রাজনৈতিক আন্দোলনেই থাকে না, দেশবাসীর যেকোনো প্রয়োজনে মানুষের দরজায় দরজায় গিয়ে সেবা দিয়ে থাকে। তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি জনবান্ধব এবং জনসেবায় সম্পৃক্ত। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তৃণমূলে সেবা পৌঁছে দিতে সর্বদাই প্রস্তুত ছিলাম-আছি এবং আগামীতেও থাকবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জয়, কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খন্দকার শাহাজান, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতারা।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments