আবার কমলো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

প্রকাশ : 20 May 2026
আবার কমলো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার, ২০ মে ২০২৬ সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। আজ সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ অর্থাৎ পিওর গোল্ডের দাম নিম্নমুখী হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দামের ওঠানামার সঙ্গে সমন্বয় রেখেই নিয়মিত স্বর্ণের দর নির্ধারণ করে থাকে সংগঠনটি। ক্রেতারা এখন থেকে দেশের সব জুয়েলারি দোকানে বাজুস নির্ধারিত নতুন দামে স্বর্ণ কিনতে পারবেন। উল্লেখ্য, বাজুস ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং দোকানভেদে ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।

সম্পর্কিত খবর

;