স্টাাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় থানা পুলিশের অভিযানে মো. রাকিব ওরফে হৃদয় (২২) নামে ভ্রাম্যমান এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ যার অনুমান মূল্য ১২ লক্ষ টাকা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সোমবার দিনগত রাতে ডেমরার চৌরাস্তা সংলগ্ন ডিএনডি খালের পাশে ফুটপাত থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার হৃদয় কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ আলী খালি গ্রামের মো. আবু সামা খানের ছেলে। এ বিষয়ে সোমবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় হৃদয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন,ডেমরা থানা এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে। আর এ অভিযানের মাধ্যমেই গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান মাদক চোরাকারবারি হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। সে কক্সবাজার থেকে ইয়াবা বড়ি এনে রাজধানীর ডেমরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে জানা গেছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments