ডেস্ক রিপোর্ট: নারী পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে (আজ ২ জুন) প্রগতিশীল নারী সংগঠনসমূহের সমন্বয়ক ও সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির সভাপতি তাসলিমা আখতার লিমা, বিপ্লবী নারী ফোরামের সহ সাধারণ সম্পাদক আমেনা আক্তার এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশি এক তরুণীকে ভারতে দেহব্যবসায় বাধ্য করতে তার ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে নারী পাচারকারী চক্রের সদস্যরা। এ নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরালও করে দেয় সংঘবদ্ধ অপরাধীরা। পরবর্তীতে জানা যায় নিপীড়কদের মূলহোতা একজন বাংলাদেশি টিকটকার; নাম হৃদয় বাবু। আরও জানা যায় এভাবে টিকটকের মাধ্যমে জনপ্রিয় হওয়ার প্রলোভন দেখিয়ে বা প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী পাচার করে থাকে তারা।
নেতৃবৃন্দ অবিলম্বে নারী পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে ও নারী পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments