আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের ক্রাস মন্টানায় আলপাইন স্কি রিসোর্টে ভয়াবহ আগুনে ৪০ জনে মৃত্যু হয়েছে। এতে অন্ত শতাধীক আহত হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে এক প্রতিবেদনে ভারতের গণমাধ্য গণশক্তি এ খবর দিয়েছে।
স্থানীয় সময় নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি ভোরে ক্রান্স-মনটানার একটি বার ও বিনোদনকেন্দ্রে হঠাৎ করে আগুন লাগে। নববর্ষ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক পর্যটক ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভেতরে আটকা পড়েন।
স্থানীয় দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, এটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments