ডেস্ক রিপোর্ট: শনিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিটের মেন্টরশিপ ট্রেইনিং প্রোগ্রামের অংশ হিসেবে স্পেশাল চার্জ ব্যবহারের উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছে। এই প্রশিক্ষণে বিভিন্ন আকৃতির ১১টি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ স্পেশাল চার্জের সফল বিস্ফোরণ ঘটানো হয়, যা শুধুমাত্র উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বম্ব টেকনিশিয়ানদের দ্বারা সম্পাদনযোগ্য।
বুধবার (২০ আগষ্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
প্রতিটি বিস্ফোরণ পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনে শতভাগ সফল হয়েছে। এই প্রশিক্ষণ বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সঠিক চার্জ নির্বাচন ও প্রয়োগের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণটি নিরাপত্তা প্রটোকল, কমান্ড এবং কন্ট্রোলের সর্বোচ্চ মান বজায় রেখে পরিচালিত হয়েছে।
ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের এই সাফল্য জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির প্রমাণ বহন করে। এই প্রশিক্ষণ তাদের দক্ষতা ও প্রস্তুতিকে আরও শাণিত করবে, যা ভবিষ্যতে জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments