ডেস্ক রিপোর্ট: খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ছোটকাকু সিরিজ অবলম্বনে ধারাবাহিক নাটক কঙ্গ থেকে বঙ্গ। ঈদের দিন থেকে ঈদ-এর ৮ম দিন পর্যন্ত প্রতিদিন ন্ধ্যা ০৬:১০ মিনিটে। কাহিনিতে দেখা যাবে গাজীপুরের নুহাশ পলøীর পাশেই আধুনিক রিসোর্ট দখিন দুয়ার। সেখানে অবসর সময় কাটাতে যান ছোটকাকুর ¯্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। দখিনা দুয়ারের পরিবেশ তাদের দারুণ পছন্দ হয় কয়দিন এখানে থাকবেন। কিন্তু প্রথম রাতেই ঘটে যায় ভয়ঙ্কর কিছু ঘটনা।
কঙ্গ থেকে বঙ্গ নির্মাণ করেছেন আফজাল হোসেন। অভিনয় করেছেন- ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, সরুপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন, জ্যাক এবং ছোটকাকু চরিত্রে আফজাল হোসেন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments