স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে প্রতীয়মান হচ্ছে। একইসাথে ডেভিল হান্টে গায়েবী মামলা দেয়া হচ্ছে। সোমবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এই অভিযোগ করেছেন।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছে। গ্রেফতার করা হচ্ছে ও গ্রেফতার হলে তাদের জামিন দেয়া হচ্ছে না। সভা, সমাবেশ ও মিছিলের ন্যয় স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে। জাতীয় পার্টির অফিস, নেতা-কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। এখন নতুন করে আবার ডেভিল হান্ট কর্মসূচির আওতায় জাতীয় পার্টি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া শুরু হয়েছে। গতকাল গাজীপুর মহানগর জাতীয় পার্টির কিছু নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সাথে নিরাপরাধ জনগণের উপর জুলুম ও হয়রানী বন্ধের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments