আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে ম্যানেজিং কমিটি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে হারেজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২২ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চ বিদ্যালয় এ ঘটনা ঘটে।
নিহত হারেজ আলী ওই গ্রামের মৃত শরাফত আলী মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণধরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে এলাকার দু'পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে একপক্ষ আদালতে একটি নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করে। উক্ত মামলায় আদালত ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (বাবুল) ও এডহক কমিটির সভাপতি শফিকুল ইসলাম মুক্তাসহ ওই পক্ষের অন্যান্যরা সকাল ১০ টার দিকে কমিটির বিষয়ে বিদ্যালয় অফিস কক্ষে এক সভা আহ্বান করেন।
এসময় ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য হারেজ আলীসহ এ পক্ষের লোকজন প্রতিবাদ করলে এ নিয়ে দু'পক্ষের মধ্যে বাগবিতন্ড শুরু হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও এডহক কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের লোকজন হারেজ আলীও তার দলের লোকজনের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটার পাশাপাশি বিদ্যায় মাঠ রনখেত্র রণক্ষেতে পরিণত হয়। এ সংঘর্ষে হারেজ আলীস অন্তত ৬ জন গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আইনশৃংখলা রক্ষাবাহিনি ৫ জনকে আটক করে। মুমূর্ষ অবস্থায় হারেজ আলীসহ অন্যান্য আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হারেজ আলীক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম বলেন,ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এব্যাপারে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments