ফরিদপুর অফিস: ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৭২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জয়নুল আবেদীন বকুল মিয়া বট গাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৮৯ ভোট।
উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলোতে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ নির্বাচন ভবন থেকে এই নির্বাচন পর্যবেক্ষণ করেন।
ফরিদপুর-২ আসনটি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। শাহাদাব আকবর লাবু চৌধুরী সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments