বুলবুল আহমেদ, নাটোর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ গঠনে শুধু ফ্যাসিবাদ সরকারের পতন হলেই হবে না , সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ করতে হবে।
সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে পদযাত্রায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে সবাই মিলে এক হয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নিলে পরিণতি ভালো হবে না। দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'দেশের মৌলিক সংস্কার,জুলাই ঘোষণাপত্র,গণহত্যার বিচার,গণঅভ্যুত্থানে শহিদদের মর্যাদা, জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে কোন ষড়যন্ত্র মানা হবে না। দেশ গঠনে কোন আপস করব না।
নাহিদ ইসলাম বলেন, আপনারা আস্থা রাখুন, যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপোস করিনি। এবং দেশ গঠনের এ যাত্রাই আমরা আপোস করব না। আপনাদের অধিকারের জন্য আমরা সব রাজপথে থাকব। আমরা বিশ্বাস করি, যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে ছিলাম। সেই একইভাবে আমরা দেশ গঠন করব।
শহীদের নিয়ে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানে আমার ভাই বোন শহীদ হয়েছে। তাদের শহীদী মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের সংবিধানে স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যে সমস্ত মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে।
এনসিপি নেতা নাহিদ বলেন,গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদদের সঙ্গে কোনো আপোস করিনি দেশ গঠনে আমরা কারও সঙ্গে আপোস করব না। নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন। সেজন্য আমরা কোনো ধরনের তালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেব না।
নাটোরকে নিয়ে নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাস নাটোর থেকে মুক্ত করবেন। ২৪ই গণঅভ্যুত্থানে নাটোরের ছাত্র-জনতা শিক্ষক সমাজ রাজপথে নেমে সবার ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে সরিয়েছিলেন। আমরা এত উন্নয়নের গল্প শুনেছি, নাটোরে এসে দেখি কিছু নেই। কোনো বিশ্ববিদ্যালয় নেই, কলেজ নেই, গ্যাস নেই নাটোরে।
এসময় উপস্থিত ছিলেন- উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments