স্টাফ রিপোর্টার: গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে ভিস্তা বাংলাদেশ-এর সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ভিস্তা ইলেকট্রনিক্স লিঃ এর বিভিন্ন পণ্যে বিশেষ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ভিস্তা ইলেকট্রনিক্স লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসেন মোহাম্মদ জাকারিয়া এবং ভিস্তা ইলেকট্রনিক্স লিঃ -এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও হেড অব কর্পোরেট সেলস সুফিয়া নূর শিল্পীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments