আন্তর্জাতিক ডেস্ক: নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে এই সফর করছেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় বারেরমত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার শপথ নিবেন নরেন্দ্র মোদি। এইদিন নতুন সরকার গঠন করবেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানাগেছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের একটি বিশেষ ফ্লাইটে আজ শনিবার বেলা ১১টা ৫১ মিনিটে ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট।
পালাম বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। এসময হাইকমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন।পরে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দিবেন। এছাড়াও দিল্লিতে অবস্থানকালীন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফর শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ৫৪৩ আসনে বর্তমান ক্ষমতাসীন মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯২ আসন পেয়েছেন। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইনডিয়া ২৩৪ আসন পেয়েছেন। অন্যান্য দলগুলো পেয়েছে ১৭ আসন।
টানা দুইবার ক্ষমতায় থাকা বিজেপি ২৪০ আসন পেয়েছেন। অপরদিকে ৯৯ আসন পেয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।
এছাড়া সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯ টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি ১৬টি, জনতা দল ৭টি ও শিবসেনা ৭ আসন পেয়েছেন। এবার নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments