স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রধান মুখে যা বলেন করেন তার উল্টোটা। আসলে বর্তমানে সরকার মিথ্যার ওপর রাজত্ব করছে। এ সরকারের কথা বিশ্বাস করা মানে বোকার স্বর্গে বাস করা।
মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, মাহবুবুর রহমান মাহবুব, ডাঃ জাহিদুল কবির, ডাঃ আউয়াল প্রমুখ। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যারা আন্দোলন করবে কিংবা গণভবনও যদি কেউ ঘেরাও করে তাহলে তাদের চা খাওয়াবেন তারপর কী দেখলাম ভোলায় বিএনপির শান্তিপূর্ন মিছিলে পুলিশ গুলি করে আমাদের ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। এখন বলছেন আন্দোলনকারীদের কেউ গ্রেফতার করোনা এ কথা বলার কি দেখলাম ফেনী, লক্ষীপুর, পিরোজপুর, লালমনিরহাটে বিএনপির কর্মসূচিতে হামলা করেছে যুবলীগ ছাত্রলীগ। তিনি যখন শান্তির কথা বলেন তখনই মনে হয় তিনি ভয়ংকর কোন প্রতিশোধ নিবেন।
তিনি বলেন, সম্পুর্ন প্রতিহিংসায় খালেদা জিয়া আজ বন্দী। তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। দেশের জন্য গনতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে চলছেন। ১/১১সরকার তাকে শত চেষ্টা করেও বিদেশে পাঠাতে পারেননি। অথচ সে সময় চাপে পড়ে বর্তমান প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছিলেন। দেশনেত্রী কোন চাপের কাছে কখনও মাথা নত করেননি।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগ প্রধানের কথার কাজের কোন মিল নেই। একদিকে প্রধানমন্ত্রী শান্তির বাণী দিচ্ছেন অন্যদিকে আওয়ামী লীগ নেতারা রাজপথ দখলের হুমকি দিচ্ছে। সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে বুঝতে পেরে তারা এখন আবোল তাবোল বকছেন। আর হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠছে। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments