ডেস্ক রিপোর্ট : ডাক্তারের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে অনেকেই ভয় পান। অস্ত্রোপচারের টেবিলে অনেকেই নার্ভাস ব্রেকডাউন ঘটে। রোগীর ভয় দূর করে তাকে শান্ত রাখতে যথাসাধ্য চেষ্টাও করেন চিকিৎসক ও নার্সরা।
কিন্তু এতো কিছুর পরও কোনো কোনো রোগী নিজের ভয়কে বশে আনতে পারেন না। যদিও রোগীর এই ভয়কে স্বাভাবিকভাবেই নেন চিকিৎসকরা।
তবে নিজের ভয়কে দমন করতে না পেরে অস্ত্রোপচারের সময় কেঁদেই ফেলেন এক নারী। কিন্তু বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
অস্ত্রোপচারের সময় কান্নার জন্যও ১১ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯৪২টাকা) বিল করা হয়।
ওই নারী নিজেই খুদে ব্লগিং সাইট টুইটারে এক পোস্টে এ ঘটনা জানিয়েছেন।সঙ্গে হাসপাতালের বিলের একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
তিনি জানান, সম্প্রতি তিল অপসারণের জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে অন্যান্য সব খরচের সঙ্গে অস্ত্রোপচারের সময় কান্নার জন্য বিল করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ওই অপ্রত্যাশিত বিল পাওয়ার পর হতভম্ব হয়ে তিনি টুইটারে পোস্ট দেন। তার ওই পোস্টে ১০ লাখেও বেশি মানুষ লাইক দিয়েছেন। পোস্টটি ১০ হাজারেও বেশিবার রিটুইট করা হয়েছে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments