মোংলা থেকে মো. নূর আলমঃ জলবায়ু বিপর্যয়ের কবল থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষা এবং সবার জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে ১৬ নভেম্বর বুধবার সকালে সুন্দরবনের ঢাংমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বাপা নেতা ইস্রাফিল বয়াতি, হাছিব সরদার, কল্পনা রানী সরদার, ভরত চন্দ্র সরদার, মীরা বিশ্বাস, তপন মন্ডল প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন জলবায়ু বিপর্যয়ের ফলে সুন্দরবনের বাঘ-হরিণসহ বন্যপ্রাণী, জলজ প্রাণী ও বৃক্ষরাজির অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে। কুমিরসহ বিভিন্ন বন্যপ্রাণীর প্রজনন স্থানে লবণ পানি প্রবেশের ফলে প্রজনন কর্মকান্ড ব্যাহত হচ্ছে। গাছের আগা মরা রোগ পরিলক্ষিত হচ্ছে। বন্যপ্রাণীর মিষ্টি পানির আধারগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে সুন্দরবন। বিভিন্ন প্রকারের বন্যপ্রাণী-বৃক্ষ-লতাগুল্ম এবং মাছের জাতের অস্তিত্ব বিলুপ্তির পথে। এমতবস্থায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে না পারলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। বক্তারা জলবায়ু পরিবর্তনের এই ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ধনী দেশগুলির কাছে ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায্যতা দাবি করেন। একই সাথে বক্তারা সুন্দরবনে সন্নিকটে বেপরোয়া শিল্পায়নের তীব্র সমালোচনা করে সরকারকে সুন্দরবন ও উপকূল রক্ষায় পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments