সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় জামালপুরে ৩৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান যুগবার্তাকে জানান, গত ২৪ ঘণ্টায় জামালপুরে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৭ জনের। এতে মোট ৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুরে নার্সিং ইনস্টিটিউটের ৩০ জন ছাত্রী রয়েছে।
“শেষ বর্ষের এসব ছাত্রীরা জেনারেল হাসপাতালে কাজ করা কালে আক্রান্ত হয়েছেন।”
তিনি আরও জানান, জেলায় করোনা ভাইরাস শনাক্তের শতকরা হার ১৭ দশমিক ৯৭। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৫ হাজার ৩১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৩৬ জন। সুস্থতার শতকরা হার ৯৬ দশমিক ৭৬।
জানা যায়, জামালপুর নার্সিং ইনস্টিটিউটে সর্বমোট ২৫৩ জন ছাত্রী রয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments