ডেস্ক রিপোর্ট: তালেবান কর্তৃক আফগানিস্তান দখল হলেও অর্থনৈতিকভাবে চরম সংকটে পড়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। পরিস্থিতি থেকে আফগানদের রক্ষায় কাজের বিনিময়ে গম কর্মসূচি চালু করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। রবিবার (২৪ অক্টোবর) ক্ষুধা ও বেকারত্ব মোকাবিলায় এই কর্মসূচি ঘোষণা কর হয়েছে।
এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি নিয়ে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানের প্রধান প্রধান শহর ও সংলগ্ন এলাকায় এই কার্যক্রম চালু করা হবে। শুধু রাজধানী কাবুলেই ৪০ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে যাতে করে সমস্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়। বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রমিকদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।
উইয়ন নিউজ জানায়, রবিবার শ্রমের বিনিময়ে গম কর্মসূচি চালুর ঘোষণা দেয় তালেবান। এর আওতায় শ্রমিকদের কাজের বিনিময়ে নগদ অর্থের বদলে গম সরবরাহ করা হবে।
বেকার এবং আসন্ন শীতে ঝুঁকিতে থাকা লোকজনকে বিশেষভাবে এই কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
২ মাসের এই কর্মসূচিতে শুধু কাবুলেই ১১ হাজার ৬০০ টন গম সরবরাহ করা হবে জানা গেছে। এছাড়া হেরাত, জালালাবাদ, কান্দাহার, মাজার-ই-শরিফ ও পোল-ই-খোমরিসহ আফগানিস্তানের অন্যান্য স্থানে আরও প্রায় ৫৫ হাজার টন গম সরবরাহ করার সিদ্ধান্ত হয়েছে।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments